AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হেফাজতে ইসলামের মামলায় কাউন্সিলর গ্রেফতার


Ekushey Sangbad
জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮:৪৮ পিএম, ২৫ অক্টোবর, ২০২১

হেফাজতে ইসলামের মামলায় কাউন্সিলর গ্রেফতার

নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে নাশকতার মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিলকে গ্রেফতার করেছে পুলিশ।

গোলাম মোহাম্মদ সাদরিল নারায়ণগঞ্জ-৪ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিনের ছেলে।

সোমবার রাত ৮টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার মামলায় তাকে নিজ কার্যালয় থেকে গ্রেফতার করা হয়। 
এর আগে এ মামলায় ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন তিনি। পরে নিম্ন আদলতে জামিনের আবেদন করলে আদালত কোনো আদেশ দেয়নি। 

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, তিনি নাশকতার মামলার আসামি। তিনি ১০ অক্টোবর পর্যন্ত জামিনে ছিলেন। তাকে এ মামলায় গ্রেফতার করা হয়েছে।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম জানান, সে হেফাজতের মামলার আসামি এবং এ মামলায় সে জামিনে না থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে।

একুশে সংবাদ/আল-আমিন

Link copied!