AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নওগাঁয় নাশকতা মামলায় বিএনপির ৬ নেতা কারাগারে     


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি
০৩:৫২ পিএম, ১৭ অক্টোবর, ২০২১

নওগাঁয় নাশকতা মামলায় বিএনপির ৬ নেতা কারাগারে      

সরকারি কাজে বাধা ও পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় পৃথক মামলায় নওগাঁয় বিএনপির ৬ নেতার  জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।

রবিবার (১৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের আদালতে হাজির হয়ে তারা জামিনের আবেদন করেন। বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন, নওগাঁ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার  কামাল চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, জেলা যুবদলের ছাত্র বিষয়ক সম্পাদক রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সিনিয়র সহ - সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশা,যোগাযোগ সম্পাদক বকুল হোসেনসহ সাদমান হক নিলয়।

আসামিপক্ষের আইনজীবী এ্যাড আব্দুর রাজ্জাক বলেন, নাশকতার মামলায় উচ্চ আদালত থেকে তারা চার সপ্তাহের জামিনে ছিলেন। পরবর্তীতে উচ্চ আদালতের নির্দেশে তারা পাঁচজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করে। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান তিনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি আনোয়ার হোসেন বলেন, এই, ছয় আসামির জামিনের কোনো সুযোগ ছিল না। বিএনপির এই ছয় নেতা পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মতো মামলার অন্যতম আসামি। আদালত তাঁদের জামিন না দিয়ে সঠিক সিদ্ধান্ত দিয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা, সরকারি সম্পত্তিসহ জনসাধারণের জানমালের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা করে। দুই মামলায় ৫৭ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাতনামা আসামি করা হয়।

৩০ মার্চ নওগাঁ শহরের কেডির মোড়ে বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। হেফাজতকর্মী নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ওই দিন দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ করছিলেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে অন্তত ১০ পুলিশ সদস্য ও বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।

  
একুশে সংবাদ/ম/আ

Link copied!