সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহার বিরুদ্ধে প্লট জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুদক জনসংযোগ দপ্তর এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, রাজউকের প্লট জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি। খুব শিগগিরই তার বিরুদ্ধে মামলা করবে দুর্নীতিবিরোধী রাষ্ট্রীয় এ সংস্থা।
জালিয়াতির মাধ্যমে ফারমার্স ব্যাংকের (বর্তমানে পদ্মা ব্যাংক) ঋণের চার কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহাসহ ১১ জনের মামলার রায় হবে আগামী ২১ অক্টোবর।
গত মঙ্গলবার এ মামলার রায় ঘোষণার কথা থাকলেও বিচারক অসুস্থ থাকায় পেছানো হয় রায়ের তারিখ।
একুশে সংবাদ/জা/তাশা



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

