AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আলোচিত ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০২:২৫ পিএম, ২২ সেপ্টেম্বর, ২০২১

আলোচিত ওসি মোয়াজ্জেমের জামিন আবেদন

হাইকোর্টে জামিন আবেদন করেছেন ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার মামলায় আটক সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেন। এই মামলায় তিনি আট বছরের কারাদণ্ডপ্রাপ্ত।

বুধবার (২২ সেপ্টেম্বর) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে তার জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকায় রয়েছে।

সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. রেজাউল করিম বলেন, সাবেক ওসি মোয়াজ্জেমের জামিন আবেদনটি শুনানির জন্য কার্যতালিকার ১৪ নম্বর ক্রমিকে রয়েছে। অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী রাষ্ট্রপক্ষে শুনানি করবেন।

রেজাউল করিম আরও জানান, নিম্ন আদালতের সাজার বিরুদ্ধে ওসি মোয়াজ্জেম হাইকোর্টে আগেই আপিল করেছেন।

এর আগে ২০১৯ সালের ৭ ডিসেম্বর ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহানের আপত্তিকর ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে আট বছরের কারাদণ্ড দেন আদালত। একই সঙ্গে তাকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
 
ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এই রায় দেন। রায়ে আদালত বলেন, সাবেক ওসি মোয়াজ্জেমকে এই টাকা ভুক্তভোগী নুসরাত জাহানের পরিবারকে দিতে হবে।

২০১৮ সালের ১৭ জুলাই সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

২০১৮ সালের ১৫ এপ্রিল ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাতের ভিডিও ধারণ করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেওয়ার অভিযোগে সাইবার ট্রাইব্যুনালে মামলা হয় মোয়াজ্জেমের বিরুদ্ধে। মামলাটি তদন্তের নির্দেশ দেন  সাইবার ট্রাইব্যুনালের বিচারক।  ২০১৮ সালের ২৭ মে  তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন অভিযোগপত্র দেয় (পিবিআই)মোয়াজ্জেমের বিরুদ্ধে। আদালত তা আমলে নিয়ে  গ্রেপ্তারি পরোয়ানা দেন তার বিরুদ্ধে। এর ২০ দিনের মাথায়  হাইকোর্ট এলাকা থেকে গ্রেপ্তার হয়ে গত বছরের ১৬ জুন  কারাগারে আছেন মোয়াজ্জেম।

মাদ্রাসার শিক্ষার্থীরা ২০১৮ সালের ৬ এপ্রিল নুসরাত জাহানকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেন। সে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ১০ এপ্রিল। এর ১০ দিন আগে নুসরাত সোনাগাজী থানায় যান মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদদৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানাতে। সে সময় থানার তৎকালীন ওসি মোয়াজ্জেম হোসেন আপত্তিকর প্রশ্ন করে বিব্রত করেন নুসরাতকে একই সাথে এ মামলায় তা ভিডিও করে ছড়িয়ে দেয়ার অভিযোগ আনা হয় ।
২০১৯ সালের ২৪ অক্টোবর ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাতকে পুড়িয়ে হত্যার মামলায় বরখাস্ত হওয়া অধ্যক্ষ সিরাজ উদদৌলাসহ ১৬ আসামিকে মৃত্যুদণ্ড দেন ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশিদ।

একুশে সংবাদ/স/তাশা
 

Link copied!