ইভ্যালি ডটকম লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ
রাসেলের বিরুদ্ধে চেক ডিজঅনারের অভিযোগে যশোর আদালতে একটি মামলা হয়েছে।
মঙ্গলবার যশোরের চৌগাছার জাহাঙ্গীরপুর গ্রামের শফিকুর রহমানের ছেলে
তরফদার মোশাহেদুর রহমান বাদী হয়ে এ মামলা করেছেন।
অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মারুফ আহমেদ
অভিযোগটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দিয়েছেন।
মোহাম্মদ রাসেল ঢাকা সাভারের কান্দি বালিয়ারপুর গ্রামের আলে আহম্মদদের
ছেলে ও ধানমন্ডি ১৪ নম্বর রোডের ৮নম্বর বাড়ির ইভ্যালি ডটকম লিমিটেডের
ম্যানেজিং ডাইরোক্টর।
মামলার অভিযোগে জানা গেছে, আসামি মোহাম্মদ রাসেল একজন প্রতারক। মামলার
বাদী মোশাহেদুর রহমান তার কাছে ১লাখ ৭৭ হাজার টাকা পেত।
বারবার তাগাদ দেয়ার পর পাওনা পরিশোধের জন্য গত ১১ জুলাই আসামি ইভ্যালি
কোম্পানি লিমিটেডের ব্যাংক হিসাবের ১ লাখ ৭৭ হাজার টাকার একটি চেক দেন।
গত ২৫ জুলাই চেকটি মোশাহেদুর রহমান ন্যাশনাল ব্যাংক লিমিটেড চৌগাছা শাখায়
জমা দেন। ইভ্যালি ডটকম লিমিটেডের হিসাব নাম্বরে পর্যাপ্ত টাকা না থাকায়
২৭ জুলাই ডিজঅনার হয়।
১২ আগস্ট চেক ডিজঅনারের বিষয়টি ইভ্যালি ডটকম লিমিটেডকে উকিল নোটিশের
মাধ্যমে জানানো হয়। উকিল নোটিশ রিসিভ করে পাওনা ১ লাখ ৭৭ হাজার টাকা
পরিশোধ না করায় তিনি আদালতে এ মামলা করেছেন।
একুশে সংবাদ/ইয়ানূর রহমান /আ



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

