AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ডিজিটাল নিরাপত্তা মামলায় জামিন পেলেন বিএনপির হাফিজ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:০৬ পিএম, ২১ সেপ্টেম্বর, ২০২১

ডিজিটাল নিরাপত্তা মামলায় জামিন পেলেন বিএনপির হাফিজ

ব‌রিশা‌লের সাইবার ট্রাইবুনাল বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) মো. হাফিজ উদ্দিন আহমেদকে (বীর বিক্রম) জামিন দিয়েছেন। ‌ডিজিটাল নিরাপত্তা আইনের করা মামলায়
জামিন পেলেন তিনি।

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বেলা সা‌ড়ে ১১টায় ব‌রিশা‌লের সাইবার ট্রাইবুনালের বিচার গোলাম ফারুক জা‌মি‌নের আ‌বেদন মঞ্জুর ক‌রেন।

মেজর অব. মো. হাফিজ উদ্দিন আহমেদের আইনজী‌বী অ্যাড‌ভো‌কেট কাজী এনা‌য়েত হো‌সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি ব‌লেন, রাষ্ট্র ও আসামি প‌ক্ষের বক্তব্য শু‌নে এবং বয়‌সের বি‌বেচনায় আদাল‌তের বিচারক তার জা‌মিনের আবেদন মঞ্জুর ক‌রেন।

মামলার এজাহা‌রে জানা‌ গে‌ছে, ২০১৮ সা‌লের ২৮ ডি‌সেম্বর ভোলা জেলার লাল‌মোহন থানার বদরপুর ইউ‌নিয়‌নের আওয়ামী লীগ সভাপ‌তি ও ইউ‌পি চেয়াম্যান ফ‌রিদুল হক বাদী হ‌য়ে মোট ৭ জ‌নের নাম উল্লেখ ক‌রে এক‌টি মামলা দা‌য়ের ক‌রেন।

মামলার বর্ণনায় তি‌নি ব‌লেন, মামলার ২ নম্বর আসামি একই এলাকার মো. বাবুল হাওলাদা‌রের সঙ্গে মু‌ঠো‌ফো‌নে কথা ব‌লেন মেজর হা‌ফিজ। ওই ফোনালা‌পে আপ‌ত্তিকর কথাবার্তা ছি‌ল, যা দ্বারা জাতীয় সংসদ নির্বাচন ভণ্ডু‌লের চেষ্টা করা হয়ে‌ছে। বিষয়‌টি পরবর্তীকালে সংবাদমাধ্যমে প্রচার হয়। এ ঘটনার প্রতিকার চে‌য়ে ফ‌রিদুল হক প‌রে মামলা দা‌য়ের ক‌রেন। সেই  মামলা‌টি বর্তমা‌নে ব‌রিশা‌লের সাইবার ট্রাইব্যুনা‌লে বিচারাধীন র‌য়ে‌ছে।

বর্তমান সরকার দেশ‌কে লুটপাট কর‌তে ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেন মো. হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, এই লুটপা‌টের খবর যা‌তে চতুর‌দি‌কে ছ‌ড়ি‌য়ে পর‌তে না প‌ারে তাই সাংবাদিক‌দের ‌হেনস্থা কর‌তে সম্প‌দের হি‌সাব চাওয়া হ‌য়ে‌ছে।

তিনি আরও বলেন, সাংবা‌দিকদের ভয় দেখানো ও তাদের  সত্য তু‌লে আনায় দ্বিধাগ্রস্ত করার লক্ষ্যেই এ দমন নী‌তি চালা‌নো হ‌চ্ছে। অথচ এখ‌নো তারা নি‌জে‌দের সম্প‌দের হি‌সাব  দেয়‌নি।


একুশে সংবাদ/স/তাশা

Link copied!