AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ই-কমার্স ব্যবসায় রেগুলেটরি অথরিটি চেয়ে রিট


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০১:১৬ পিএম, ২০ সেপ্টেম্বর, ২০২১

ই-কমার্স ব্যবসায় রেগুলেটরি অথরিটি চেয়ে রিট

হাইকোর্টে দেশের ই-কমার্স ব্যবসা তদারকির জন্য একটি ‘ই-কমার্স রেগুলেটরি অথরিটি’ করার নির্দেশনা চেয়ে করা হয়েছে রিট আবেদন।

সোমবার (২০ সেপ্টেম্বর) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আনোয়ারুল ইসলাম বাধন।

রিটে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব, বিটিআরসির চেয়ারম্যান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চেয়ারম্যান ও ই-ক্যাবকে বিবাদী করা হয়েছে।

এ বিষয়ে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মুস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারী আইনজীবী।

ই-কমার্স নিয়ে হাইকোর্টের সতর্ক ও সচেতন হওয়ার পরামর্শ দিয়ে এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন কথা বলার একদিন পরই এ রিটটি দায়ের করা হলো।

অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেল এবং তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে গত বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেফতার করে র্যাব। গত শুক্রবার (১৭ সেপ্টেম্বর) ঢাকার মুখ্য মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালত এ দম্পতিকে তিনদিনের রিমান্ডে দেন।

এবার ই-কমার্স ব্যবসা তদারকিতে ইভ্যালির চেয়ারম্যান-এমডি গ্রেফতার নিয়ে দেশজুড়ে তোলপাড়ের মধ্যেই রিট আবেদন করা হলো ‘ই-কমার্স রেগুলেটরি অথরিটি’ চেয়ে।


একুশে সংবাদ/জা/তাশা

Link copied!