AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হাইকোর্টে পরীমণির জামিন আবেদন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:১৬ পিএম, ২৫ আগস্ট, ২০২১

হাইকোর্টে পরীমণির জামিন আবেদন

মাদক মামলায় গ্রেফতার ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমণি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছেন।

বুধবার (২৫ আগস্ট) সকালে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ থেকে আবেদনের বিষয়ে অনুমতি নেওয়া হয়। পরে সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করেন পরীমণির আইনজীবী মুজিবুর রহমান।

আদালত সূত্রে জানা গেছে, গত ২২ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ মাদক মামলায় পরীমণির জামিন আবেদন শুনানির জন্য ১৩ সেপ্টেম্বর দিন ধার্য করেন। নিম্ন আদালতের এ আদেশকে চ্যালেঞ্জ করে বুধবার (২৫ আগস্ট) হাইকোর্টে আবেদনটি করা হয়। এতে বিলম্বে জামিন আবেদন শুনানি দিন রাখার যৌক্তিকতা নিয়ে বলা হয়েছে। পরীমণির জামিনের আরজিও রয়েছে এ আবেদনে।

 

একুশে সংবাদ /এসএম

Link copied!