AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অস্ত্র মামলায় বিচার শুরু গোল্ডেন মনিরের


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৫:০৩ পিএম, ২৩ আগস্ট, ২০২১

অস্ত্র মামলায় বিচার শুরু গোল্ডেন মনিরের

আদালত গাড়ি ও স্বর্ণ ব্যবসায়ী মনির হোসেন ওরফে গোল্ডেন মনিরের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করেছেন। এর মাধ্যমে আনুষ্ঠানিক বিচার শুরু হলো অস্ত্র মামলায়। 

সোমবার (২৩ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক কে এম ইমরুল কায়েস অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল ঢাকা পোস্ট এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। 

এর আগে গত ৮ মার্চ অভিযোগপত্র গ্রহণ করেন বিচারক কে এম ইমরুল কায়েস। গত ২৬ জানুয়ারি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ডিবি) আব্দুল মালেক অভিযোগপত্র দাখিল করেন।

গত বছরের ২২ নভেম্বর তিন মামলায় ১৮ দিন এবং ৩ ডিসেম্বর গোল্ডেন মনিরের ৯ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

এর আগে গত বছরের ২০ নভেম্বর গভীর রাতে রাজধানীর বাড্ডায় মনিরের বাড়ি ঘিরে রাখে র‍্যাব। ২১ নভেম্বর দুপুর পর্যন্ত টানা আট ঘণ্টা অভিযান চালিয়ে ওই বাসা থেকে ৬০০ ভরি সোনার গহনা, বিদেশি পিস্তল-গুলি, মদ, ১০টি দেশের বিপুল পরিমাণ মুদ্রা ও নগদ ১ কোটি ৯ লাখ টাকা জব্দ করা হয়। জব্দ করা মনিরের দুটি বিলাসবহুল গাড়ির দাম প্রায় ৬ কোটি টাকা। 

গোল্ডেন মনিরের ঢাকা ও আশপাশের এলাকায় দুই শতাধিক প্লট ও ফ্ল্যাটের মালিকানার তথ্য দিয়েছে র‍্যাব। রাজউকের কয়েকজন কর্মকর্তার যোগসাজশে জালিয়াতির মাধ্যমে তিনি অসংখ্য প্লট হাতিয়ে নেন বলে জানান র‍্যাব। প্রাথমিকভাবে মনির ৩০টি প্লট ও ফ্ল্যাটের কথা স্বীকার করেছে। পরে তার বিরুদ্ধে বাড্ডা থানায়  পৃথক তিনটি মামলা দায়ের করে র‍্যাব।অস্ত্র, বিশেষ ক্ষমতা এবং মাদক আইনে এই মামলা গুলো করা হয়।

একুশে সংবাদ/ঢা/তাশা

Link copied!