সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ সোমবার (২৩ আগস্ট) থেকে শুরু হচ্ছে। যা চলবে আগামী বুধবার (২৫ আগস্ট) পর্যন্ত।
এই তিন দিনে সাক্ষ্যগ্রহণের জন্য আদালতে উপস্থিত থাকতে ১৫ জন সাক্ষীকে সমন জারি করা হয়েছে বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের সংশ্লিষ্ট আইনজীবী।
কক্সবাজার আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদুল আলম জানান, সোমবার সকালে জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে তিন দিনের এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে। সাক্ষ্যদানের জন্য ৮৩ জন সাক্ষীর মধ্যে প্রথম দফায় ১৫ জনকে উপস্থিত থাকতে ইতোমধ্যে সমন জারি করা হয়েছে।
এর আগে গত ২৬, ২৭ ও ২৮ জুলাই সাক্ষ্যদানের দিন ধার্য থাকলেও করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে পিছিয়ে যায়। পরে গত ১৬ আগস্ট আদালত স্বপ্রণোদিত হয়ে ২৩, ২৪ ও ২৫ আগস্ট সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করে আদেশ দেন।
কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের পিপি ফরিদুল বলেন, সোমবার (২৩ আগস্ট) সকালের যে কোনো সময় থেকে সিনহা হত্যা মামলার প্রথমদিনের সাক্ষ্যগ্রহণ শুরু হবে। যা চলবে আগামী ২৫ আগস্ট পর্যন্ত।
প্রথম দফায় তিনদিনের এই সাক্ষ্যগ্রহণের জন্য মামলার মোট ৮৩ জন সাক্ষীর মধ্যে ১৫ জনকে আদালতে উপস্থিত থাকতে সমন জারি করা হয়েছে। সাক্ষীরা যাতে নির্বিঘ্নে সাক্ষ্যদান করতে পারে ইতোমধ্যে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।
একুশে সংবাদ /এসএম



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

