AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০১:২১ পিএম, ৫ আগস্ট, ২০২১

ফুলকোর্ট সভা ডেকেছেন প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সরকারঘোষিত কঠোর লকডাউনে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের কার্যক্রম চলবে কী না সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করতে ফুলকোর্ট সভা ডেকেছেন। আজ ৫ আগস্ট (বৃহস্পতিবার) বিকেল ৫টায় ভিডিও কনফারেন্সে অনুষ্ঠিত হবে এই সভা।

সুপ্রিম কোর্টের মুখপাত্র ও স্পেশাল অফিসার ব্যারিস্টার মুহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের সব বিচারপতি ফুলকোর্ট সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

এর আগে বুধবার (৪ আগস্ট) উচ্চ আদালতে আগাম জামিন শুনানির জন্য পৃথক বেঞ্চ দিতে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনকে অনুরোধ জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

ব্যারিস্টার কাজল বলেন, প্রধান বিচারপতিকে আমি টেলিফোন করেছিলাম। আগাম জামিন আবেদন শুনানির জন্য হাইকোর্টের আলাদা বেঞ্চ দিতে বিশেষভাবে অনুরোধ জানিয়েছি। আমি বলেছি- সাধারণ মানুষ নানাভাবে হয়রানি হচ্ছেন। এ কারণে আগাম জামিনের পথটা খোলা রাখা জরুরি।

এছাড়া ভার্চুয়ালি সবগুলো বেঞ্চ খুলে দেয়ার কথা বলেছেন বলেও তিনি জানান। বিচারপতি আরও বলেন, আমি তো এককভাবে কোনো সিদ্ধান্ত নেই না। ফুলকোর্ট মিটিংয়ে সব বিচারপতিদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

একুশে সংবাদ/জা/তাশা

Link copied!