মুসলিম সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ঈদ-উল-আযহা'কে কেন্দ্র করে মাদকদ্রব্য নিয়ন্ত্রনে দিনাজপুরের ঘোড়াঘাটের মুসলিম ও আদিবাসী সম্প্রদায়কে সচেতন করতে মাঠে নেমেছেন হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব ও ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন।
সোমবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার কুচেরপাড়া গ্রামের আদিবাসীদের মাঝে তারা মাইকে বিভিন্ন সচেতনতা মূলক বক্তব্য প্রচার করেন। আদিবাসী সম্প্রদায়ের লোকজনের উদ্দেশ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার শরিফ আল রাজিব ও ওসি আজিম উদ্দিন বলেন, আপনারা অনেকেই নিজ নিজ বাড়িতে চোলাই মদ তৈরি করেন। কোরবানীর ঈদ সহ বিভিন্ন ধর্মীয় উৎসবে অনেক লোক আপনাদের বাড়িতে এসে চোলাই মদ পান করে।
মাত্রাতিরিক্ত মদ পানের ফলে অনেক সময় মৃত্যুর ঘটনাও ঘটেছে। তারা আরো বলেন, আপনারা যারা চোলাই মদ তৈরি করেন এবং নিজ বাড়িতে মদ ও মদ তৈরির কাঁচামাল মজুদ করেছেন, তারা অতি দ্রুত এ সব ধ্বংস করবেন। অন্যথায় সরকারের ঘোষণা অনুযায়ী মাদকদ্রব্য শতভাগ নির্মূল করতে আইনের প্রচলিত ধারায় আপনাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/মোহন্ত/ব



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

