কক্সবাজারের টেকনাফে গ্রাম পুলিশ সদস্যদের নিয়ে ইউনিয়ন পরিষদের সেবা প্রদান ও প্রতিরক্ষা বিষয়ক অভিহিতকরণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ও স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগিতায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ চৌধুরী’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক শ্রাবস্তী রায়।
অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার ডিএফ (ইএএলজি) প্রকল্পের কর্মকর্তা আ,ফ,ম সালেহ।
এ সময় উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় ৫০ জন গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে সবাইকে সঠিকভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেন।
প্রধান অতিথির বক্তব্যে শ্রাবস্তী রায় বলেন, কোন গ্রাম পুলিশ যদি মাদক আসক্ত বা মাদক কারবার ও রাস্ট্র বিরোধী অপরাধ কর্মকাণ্ডে জড়িত হলে সাথে সাথে বহিষ্কার করা হবে।
একুশে সংবাদ/শাহাদত হোছাইন



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

