AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিউমার্কেটে গৃহকর্মী হত্যা : প্রতিবেদন ১২ মে


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৫৯ পিএম, ১১ এপ্রিল, ২০২১

নিউমার্কেটে গৃহকর্মী হত্যা : প্রতিবেদন ১২ মে

রাজধানীর নিউমার্কেট এলাকার একটি আবাসিক ভবনে লাইলী আক্তার (১৭) নামের এক গৃহকর্মীকে হত্যার ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মে দিন ধার্য করেছেন আদালত।

রোববার (১১ এপ্রিল) নিউমার্কেট থানার মামলাটির এজাহার আদালতে পৌঁছালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তা গ্রহণ করেন। পরে মামলাটি তদন্ত করে প্রতিবেদন দিতে আগামী ১২ মে দিন ধার্য করেন বিচারক।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন (জিআর) শাখা এ তথ্য নিশ্চিত করেছে।

এদিন মামলার তদন্ত কর্মকর্তা আসামি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক ফারজানা ইসলামের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (১০ এপ্রিল) সন্ধ্যায় নিউমার্কেট এলাকার একটি আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে লাইলী আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় লাইলীর মা সামেলা নিউমার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় গৃহকর্তী ফারজানা ইসলামকে গ্রেফতার করা হয়।

লাইলীর মা বলেন, লাইলির ফুফুর মাধ্যমে আট মাস আগে এক হাজার টাকা বেতনে তাকে ওই বাসায় কাজে দেওয়া হয়। বিভিন্ন সময় আমি দেখা করতে চাইলে দেখা করতে দিত না। আমার মেয়েকে পিটিয়ে, বিভিন্নভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

নিউমার্কেট থানা পুলিশ সূত্রে জানায়, লাইলীর শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

একুশে সংবাদ /টি/আই

Link copied!