AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শাহবাগের ঘটনায় গ্রেফতার ৭ জনের রিমান্ড চায় পুলিশ


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৩:৫০ পিএম, ২৭ ফেব্রুয়ারি, ২০২১

শাহবাগের ঘটনায় গ্রেফতার ৭ জনের রিমান্ড চায় পুলিশ

লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিলের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় গ্রেফতার সাতজনকে রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।

শনিবার (২৭ ফেব্রুয়ারি) আসামিদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করে শাহবাগ থানা পুলিশ।

বিকেল ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালতে এ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

যাদের বিরুদ্ধে রিমান্ড আবেদন করা হয়েছে তারা হলেন- তামজীদ হায়দার, নজিব আমিন চৌধুরী জয়, এএসএম তানজিমুর রহমান, আকিব আহম্মেদ, আরাফাত সাদ, নাজিফা জান্নাত ও জয়তী চক্রবর্তী।

শনিবার শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, শাহবাগে পুলিশের ওপর হামলার ঘটনায় সাতজনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়েছে।

তিনি বলেন, মামলায় পেনাল কোডের ১৪৩/১৪৭/১৪৯/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/৩৫৩/৪২৭/১০৯ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মিন্টু মিয়া।

একুশে সংবাদ/ জ.লা /এস

Link copied!