AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বাস পোড়ানো মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মীর জামিন


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:৫৯ এএম, ১৮ নভেম্বর, ২০২০

বাস পোড়ানো মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মীর জামিন

বাসে আগুন দেয়ার মামলায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল মাহমুদ টুকু, ইশরাক হোসেন ও জাহাঙ্গীর হোসেনসহ শতাধিক নেতাকর্মীকে ৫ই জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন আদালত।

আজ বুধবার বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। তাদের বিরুদ্ধে রাজধানীতে বাস পোড়ানোর ঘটনায় সাতটি থানায় ১৬টি মামলায় হয়েছে।

এর আগে সকাল সাড়ে নয়টার দিকে, হাইকোর্টে আগাম জামিন নিতে আসেন বিএনপি নেতাকর্মীরা। ১২ই নভেম্বর রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ অফিসের সামনেসহ রাজধানীর ৯টি এলাকায় ১০টি বাসে আগুন দেয়া হয়।  

ঘটনার পর মতিঝিল, বংশাল, শাহবাগ, ভাটারা ও উত্তরা থানায় দায়ের করা হয়েছে বেশ কয়েকটি নাশকতার মামলা। এসব মামলায় আসামি করা হয়েছে ৪৪৬ জনকে। আটক করা হয়েছে ৩২ জনকে। আসামিদের বেশির ভাগই বিএনপি নেতা-কর্মী।

একুশে সংবাদ/ডিটি/এআরএম

Link copied!