AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১১:০৫ এএম, ১১ অক্টোবর, ২০২০

পদত্যাগ করলেন দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল

দুই অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও মো. মোমতাজ উদ্দিন ফকির পদত্যাগ করেছেন। তারা দু’জনেই নিজ নিজ পদত্যাগপত্র সলিসিটর কার্যালয়ে জমা দিয়েছেন।

রোববার সকালে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন মোমতাজ উদ্দিন ফকির। তিনি জানান, ব্যক্তিগত কারণে তিনি পদত্যাগ করেছেন। এটি অন্য কোনোভাবে দেখার সুযোগ নেই।

এদিকে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলের পদ থেকে মুরাদ রেজাও পদত্যাগ করেছেন বলে জানা গেছে। তবে তার সঙ্গে এ বিষয়ে কথা বলার চেষ্টা করা হলে ফোনে সংযোগ পাওয়া যায়নি।

এর আগে গত ৮ অক্টোবর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এএম আমিন উদ্দিনকে দেশের ১৬তম অ্যাটর্নি জেনারেল নিয়োগ দেয় সরকার।
এএম আমিন উদ্দিন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির পরপর দুই মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করেন।

২০০৯ সাল থেকে রাষ্ট্রের ১৫তম অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করা মাহবুবে আলম গত ২৭ সেপ্টেম্বর করোনায় আক্রান্ত হয়ে মারা যান।

একুশে সংবাদ/যু/এআরএম

Link copied!