AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০১:৩২ পিএম, ১৩ মে, ২০২৬

সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল রাশিয়া

রাশিয়া নতুন একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) সফল পরীক্ষা  চালিয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, ‘সারমাত’ নামের এই ক্ষেপণাস্ত্র বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলোর একটি।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে কৌশলগত ক্ষেপণাস্ত্র বাহিনীর কমান্ডার সের্গেই কারাকায়েভকে উৎক্ষেপণের সফলতার বিষয়ে পুতিনকে অবহিত করতে দেখা যায়।

পুতিন জানিয়েছেন, চলতি বছরের শেষ নাগাদ ‘সারমাত’ ক্ষেপণাস্ত্র রাশিয়ার সামরিক বাহিনীর আনুষ্ঠানিক অস্ত্রভাণ্ডারে যুক্ত করা হবে।

টেলিভিশনে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, এই ক্ষেপণাস্ত্রের ধ্বংসক্ষমতা পশ্চিমা দেশগুলোর সমমানের অস্ত্রের তুলনায় কয়েকগুণ বেশি। রাশিয়ার ভাষ্য অনুযায়ী, ‘সারমাত’ ক্ষেপণাস্ত্রের পাল্লা ৩৫ হাজার কিলোমিটারের বেশি এবং এটি বিদ্যমান ও ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম।

পশ্চিমা বিশ্বে ‘সাটান-টু’ নামে পরিচিত এই ক্ষেপণাস্ত্রটি সোভিয়েত আমলের ভয়েভোদা ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে তৈরি করা হচ্ছে।

২০১১ সালে প্রকল্পটি শুরু হলেও এর উন্নয়ন প্রক্রিয়ায় নানা জটিলতা দেখা দেয়। এর আগে কয়েক দফা পরীক্ষার মধ্যে একটি সফল হলেও ২০২৪ সালের একটি পরীক্ষায় বিস্ফোরণের ঘটনাও ঘটেছিল বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!