AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪ দেশ অবিলম্বে ছাড়ার নির্দেশ


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০২:৩০ পিএম, ৩ মার্চ, ২০২৬

মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪ দেশ অবিলম্বে ছাড়ার নির্দেশ

ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৪টি দেশ অবিলম্বে ত্যাগ করার নির্দেশ দিয়েছে। খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

মঙ্গলবার (৩ মার্চ) কনস্যুলার বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোরা নামদার সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘গুরুতর ঝুঁকি’ বিবেচনায় পররাষ্ট্র দপ্তর আমেরিকান নাগরিকদের যত দ্রুত সম্ভব, বর্তমানে উপলব্ধ পরিবহন ব্যবস্থার মাধ্যমে এই দেশগুলো থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছে।

এ দেশগুলোর মধ্যে রয়েছে— বাহরাইন, মিসর, ইরান, ইরাক, ইসরায়েল ও ফিলিস্তিনি ভূখণ্ড, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন।

এর আগে গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথ হামলা চালায় ইরানে। সেদিন তেহরানে হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ কর্মকর্তার মৃত্যু হয়। জবাবে ইরান পাল্টা হামলা শুরু করেছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিসহ স্বার্থ সংশ্লিষ্ট স্থানে আঘাত চালাচ্ছে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!