AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ, নিহত ৫


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:১৬ এএম, ২৪ জানুয়ারি, ২০২৬

পাকিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ, নিহত ৫

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি বিয়ের অনুষ্ঠানে বোমা বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত দশজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, শুক্রবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় দেরা ইসমাইল খান শহরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আনন্দঘন বিয়ের আয়োজন মুহূর্তেই রক্তাক্ত ঘটনায় রূপ নেয়।

স্থানীয় সূত্র জানায়, দেরা ইসমাইল খান পিস কমিটির প্রধান নুর আলম মেহসুদের বাসভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে এই বিস্ফোরণ ঘটে। পিস কমিটিতে আত্মসমর্পণ করা সাবেক তালেবান সদস্যরাও যুক্ত রয়েছেন বলে জানা গেছে।

এখন পর্যন্ত এই হামলার দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে খাইবার পাখতুনখোয়া অঞ্চলে সন্ত্রাসী কার্যক্রম বৃদ্ধি পেয়েছে। একাধিক হামলার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-এর সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে।

পাকিস্তান সরকার দীর্ঘদিন ধরে টিটিপিকে আশ্রয় দেওয়ার অভিযোগে আফগানিস্তানের দিকে আঙুল তুললেও কাবুল তা অস্বীকার করে আসছে। আফগান কর্তৃপক্ষের দাবি, পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যা তাদের নিজস্ব বিষয়।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!