AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
০৯:৫০ এএম, ২৪ ডিসেম্বর, ২০২৫

বিমান বিধ্বস্তে লিবিয়ার সেনাপ্রধানসহ নিহত ৮

তুরস্কের রাজধানী আঙ্কারার উপকণ্ঠে একটি জেট বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাবাহিনীর প্রধান মোহাম্মদ আলী আহমেদ আল-হাদ্দাদসহ মোট আটজন নিহত হয়েছেন। আঙ্কারার একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে লিবিয়ার চারজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এবং তিনজন বিমান ক্রু সদস্য রয়েছেন বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

তুরস্কের কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে এখন পর্যন্ত কোনো ধরনের নাশকতার আলামত পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই বিমানটি বিধ্বস্ত হয়েছে।

লিবিয়ার প্রধানমন্ত্রী আবদুল হামিদ দবেইবা সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় আল-হাদ্দাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি একে দেশটির জন্য গভীর শোক ও সেনাবাহিনীর জন্য অপূরণীয় ক্ষতি বলে উল্লেখ করেন।

আল-হাদ্দাদ পশ্চিম লিবিয়ার অন্যতম শীর্ষ সামরিক নেতা ছিলেন। জাতিসংঘের তত্ত্বাবধানে বিভক্ত লিবিয়ান সেনাবাহিনীকে একীভূত করার উদ্যোগে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দুর্ঘটনায় নিহত অন্যান্য কর্মকর্তারা হলেন— লিবিয়ার স্থলবাহিনীর প্রধান জেনারেল আল-ফিতৌরি ঘারিবিল, সামরিক উৎপাদন কর্তৃপক্ষের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ আল-কাতাওয়ি, সেনাপ্রধানের উপদেষ্টা মুহাম্মদ আল-আসাওয়ি দিয়াব এবং সামরিক আলোকচিত্রী মুহাম্মদ ওমর আহমেদ মাহজুব।

তুর্কি কর্তৃপক্ষ জানায়, লিবিয়ার এই উচ্চপর্যায়ের প্রতিনিধি দলটি দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা জোরদার করতে প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে আঙ্কারায় সফরে গিয়েছিল।

এ দুর্ঘটনায় শোক প্রকাশ করে লিবিয়ার জাতিসংঘ-স্বীকৃত সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। শোক পালনকালে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং সব সরকারি কর্মসূচি স্থগিত রাখা হবে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!