AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নাইজেরিয়ায় খনি স্থাপনায় সশস্ত্র হামলা, নিহত ১২


Ekushey Sangbad
আন্তর্জাতিক ডেস্ক
১১:৫৫ এএম, ১৮ ডিসেম্বর, ২০২৫

নাইজেরিয়ায় খনি স্থাপনায় সশস্ত্র হামলা, নিহত ১২

নাইজেরিয়ার প্লাটো রাজ্যের আতোসো গ্রামে একটি খনি স্থাপনায় সশস্ত্র হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজনকে অপহরণ করা হয়েছে। বুধবার স্থানীয় নেতাদের বরাতে এ তথ্য জানা গেছে।

বেরোম ইয়ুথ মোল্ডার্স অ্যাসোসিয়েশন (বিওয়াইএম)-এর সভাপতি ডালিওপ সলোমন মাওয়ান্তিরি জানান, মঙ্গলবার গভীর রাতে একদল বন্দুকধারী খনি এলাকায় হামলা চালায়। স্থানীয়দের ধারণা, হামলাকারীরা সশস্ত্র ফুলানি মিলিশিয়ার সদস্য। হামলায় আহত পাঁচজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্লাটো রাজ্য পুলিশের মুখপাত্র আলফ্রেড আলাবো বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং নিরাপত্তা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

সর্বশেষ এই হামলা অঞ্চলটিতে দীর্ঘদিন ধরে চলমান নিরাপত্তাহীনতার চিত্র আরও প্রকট করেছে। এলাকাটিতে জাতিগত ও ধর্মীয় বিরোধকে কেন্দ্র করে সহিংসতার ইতিহাস রয়েছে। সরকার শান্তি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে সহিংসতা থামছে না বলে স্থানীয়দের অভিযোগ।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!