AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

একমাসে হাম ও উপসর্গে ১৯৮ শিশুর মৃত্যু


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২১ পিএম, ১৫ এপ্রিল, ২০২৬

একমাসে হাম ও উপসর্গে ১৯৮ শিশুর মৃত্যু

দেশজুড়ে গত এক মাসে হাম ও এর উপসর্গে আক্রান্ত হয়ে ১৯৮ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং উপসর্গ নিয়ে মারা গেছে আরও ১৬৬ শিশু।

বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ১৫ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত এই পরিসংখ্যান বিবেচনায় নেওয়া হয়েছে।

একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩৯৮ শিশু। এদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে, যার মধ্যে একজনের ক্ষেত্রে হামের সংক্রমণ নিশ্চিত করা হয়েছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৬ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এ বিভাগে মোট ৯৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৩০ জনে পৌঁছেছে।

রাজশাহী বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ প্রভাব লক্ষ্য করা গেছে। সেখানে ৪ হাজার ৫৫৬ শিশু আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৬৭ জন।

অন্যদিকে, রংপুর বিভাগে আক্রান্তের সংখ্যা তুলনামূলকভাবে কম। এ বিভাগে ৬৪৪ শিশু আক্রান্ত হলেও গত এক মাসে সেখানে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি মোকাবিলায় দ্রুত টিকাদান কার্যক্রম জোরদার এবং অভিভাবকদের সচেতন হওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!