AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রোববার থেকে কমতে পারে তাপমাত্রা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১২:১৩ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

রোববার থেকে কমতে পারে তাপমাত্রা

দেশজুড়ে টানা তাপপ্রবাহের পর আগামীকাল রোববার থেকে কিছুটা স্বস্তি ফিরতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপমাত্রা সামান্য কমে আসার পাশাপাশি কয়েকটি অঞ্চলে তাপপ্রবাহ প্রশমিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) প্রকাশিত নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, রোববার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে। এর ফলে চলমান তাপপ্রবাহ আংশিকভাবে কমে আসতে পারে।

এদিকে শনিবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক স্থানে অস্থায়ী দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে সর্বোচ্চ ১০২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 

একুশে সংবাদ/যাবিদ

Link copied!