AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মার্চে দেশে একাধিক তাপপ্রবাহ ও কালবৈশাখীর পূর্বাভাস


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৯:৫৩ এএম, ২ মার্চ, ২০২৬

মার্চে দেশে একাধিক তাপপ্রবাহ ও কালবৈশাখীর পূর্বাভাস

চলতি মার্চ মাসে দেশের বিভিন্ন অঞ্চলে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যেতে পারে। একইসঙ্গে বজ্রঝড় ও কালবৈশাখীর সম্ভাবনার কথাও জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

রোববার (১ মার্চ) প্রকাশিত মার্চ মাসের আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানায় অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, মার্চ মাসে সারাদেশে স্বাভাবিক মাত্রার বৃষ্টিপাত হতে পারে। তবে এই সময়ে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির আশঙ্কা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

অধিদপ্তর জানায়, মাসের শেষ ভাগে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ২টি মৃদু (৩৬–৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮–৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এ সময় দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে বেশি থাকতে পারে।

এছাড়া মার্চ মাসে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি মাত্রার কালবৈশাখী ঝড় এবং ১ থেকে ২ দিন তীব্র কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে।

নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!