আগামী ৪৮ ঘণ্টায় সারা দেশে শীতের পরিস্থিতি কেমন থাকবে— সে বিষয়ে নতুন পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৭ জানুয়ারি) সকালে প্রকাশিত পূর্বাভাসে বলা হয়, আগামী সোমবার সকাল ৯টা পর্যন্ত দেশের আবহাওয়া সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় সারাদেশে আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অফিস জানায়, শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার কুয়াশা পড়তে পারে। পাশাপাশি সারা দেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে শনিবার সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ ডিগ্রি সেলসিয়াস। টানা ১২ দিন ধরে এই জেলায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছে স্থানীয় জনজীবন।
শীতের তীব্রতায় বিশেষ করে শিশু, বয়স্ক ও দিনমজুর শ্রেণির মানুষের দুর্ভোগ বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

