দক্ষিণ ভারতের অভিনেতা রজনীকান্ত অবশেষে মুখ খুললেন তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে চলা বিতর্ক নিয়ে। সম্প্রতি বিজয়কে নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাব না দেয়ায় সামাজিক মাধ্যমে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। এরপরই চেন্নাইয়ের পোয়েস গার্ডেনের বাসভবনে সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান পরিষ্কার করেন এই অভিনেতা।
রজনীকান্ত বলেন, নির্বাচনকে ঘিরে তাকে নিয়ে নানা সমালোচনা হচ্ছে। তাই ভুল ব্যাখ্যা ছড়িয়ে পড়ার আগেই তিনি বিষয়টি পরিষ্কার করতে চেয়েছেন।
নির্বাচনের ফল প্রকাশের পর তিনি ডিএমকে সভাপতি ও সাবেক মুখ্যমন্ত্রী এম. কে. স্ট্যালিনের সঙ্গে দেখা করেছিলেন। সেটি নিয়েও নানা আলোচনা তৈরি হয়।
এ প্রসঙ্গে অভিনেতা বলেন, স্টালিনের সঙ্গে আমার বন্ধুত্ব বহু বছরের। এটি রাজনীতির বাইরের সম্পর্ক। কুলাথুরে তার পরাজয়ে আমি কষ্ট পেয়েছি। নতুন মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন না জানানোর অভিযোগও উড়িয়ে দেন রজনীকান্ত।
তিনি বলেন, বিজয় জয়ের পরপরই আমি তাকে শুভেচ্ছা জানিয়েছি। অপ্রয়োজনীয় মন্তব্য করার মানুষ আমি নই।
একুশে সংবাদ/ওজি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

