AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রণবীরের অভিনয়ে প্রশংসায় আনুশকা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:১৫ পিএম, ৭ এপ্রিল, ২০২৬

রণবীরের অভিনয়ে প্রশংসায় আনুশকা

বলিউড জনপ্রিয় অভিনেত্রী আনুশকা শর্মা দীর্ঘ বিরতির পর সামাজিক মাধ্যমে কোনো সিনেমা নিয়ে মুখ খুললেন। সম্প্রতি  অভিনেত্রী পরিচালক আদিত্য ধরের ব্লকবাস্টার ছবি ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ দেখে তার মুগ্ধতার কথা প্রকাশ করেছেন।

এ সময় সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রণবীর সিংকে তিনি প্রশংসায় ভাসান।

শুধু আনুশকা নন, সিনেমাটি নিয়ে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা বিরাট কোহলি।

প্রায় ৪ ঘণ্টা দীর্ঘ এই সিনেমাটি নিয়ে আনুশকা তার ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘কী চমৎকার একটি সিনেমা বানিয়েছেন আদিত্য ধর! ৪ ঘণ্টার একটি সিনেমা তৈরির জন্য অসামান্য দৃঢ় প্রত্যয় প্রয়োজন। সিনেমাটি শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের আটকে রাখার মতো নির্মাণশৈলী ও গল্পে ঠাসা। আপনি অনেক আত্মবিশ্বাসী একজন নির্মাতা।’

সঙ্গে এক সময়ের সহ-অভিনেতা রণবীর সিংয়ের অভিনয়ে মুগ্ধ আনুশকা জানান, রণবীর এই সিনেমায় এমন একটি চরিত্রে অভিনয় করেছেন যা জীবনে একবারই পাওয়া যায়। তিনি একে একটি ‘নিখুঁত ও অনবদ্য’ পারফরম্যান্স হিসেবে অভিহিত করেন। পাশাপাশি আর. মাধবন, অর্জুন রামপাল এবং রাকেশ বেদীর অভিনয়েরও প্রশংসা করেন তিনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!