AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

‘আমরা এখন দুই থেকে তিন’


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০২:৫৫ পিএম, ৪ এপ্রিল, ২০২৬

‘আমরা এখন দুই থেকে তিন’

ভারতের তারকা জুটি রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডার বিয়ে হয়েছে মাস খানেক হলো। এমন সময়ে তাদের একটি রহস্যময় পোস্ট; যা ঘিরে নেটদুনিয়ায় তোলপাড়। ভক্ত-নেটিজেনদের ধারণা, নতুন অতিথি আসতে চলেছে এই দম্পতির ঘরে।

সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেন রাশমিকা মান্দানা। ভিডিওটিতে দেখা যাচ্ছে, মাঝখানে একজন পুরুষ এবং তার একপাশে একজন নারী দাঁড়িয়ে আছেন। তাদের পাশেই একটি সূর্যমুখী ফুলের মতো কার্টুন চরিত্র দেখা যাচ্ছে।

ভিডিওর ক্যাপশনে লেখা, ‘নাও ইটস আস থ্রি’, অর্থাৎ ‘আমরা এখন দুই থেকে তিন’। সাথে একটি ভালোবাসার ইমোজি।

এই পোস্টের পরই অনুরাগী মহলে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। অনেকেই ধারণা করছেন, বিজয় ও রাশমিকা হয়তো বাবা-মা হতে চলেছেন। তবে বিষয়টি নিয়ে এখনো এই দম্পতির পক্ষ থেকে সরাসরি কোনো ঘোষণা আসেনি।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!