AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিঙ্গেল মাদারের প্রসঙ্গ তুলে বিচ্ছেদের ইঙ্গিত


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:২৩ পিএম, ২০ মার্চ, ২০২৬

সিঙ্গেল মাদারের প্রসঙ্গ তুলে বিচ্ছেদের ইঙ্গিত

তারকাদের পেশাগত কাজের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের আগ্রহ থাকে তুঙ্গে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের একটি পোস্টই কখনও কখনও তৈরি করে নতুন আলোচনা। ঠিক তেমনই এক পোস্ট করে আলোচনায় এসেছেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী মানসী সেনগুপ্ত।

সম্প্রতি ছেলের প্রথম জন্মদিন উপলক্ষে সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তা দেন তিনি। সকাল থেকেই বাড়িতে ছিল উৎসবের আমেজ। অভিনয়, সংসার ও নতুন ধারাবাহিকের ব্যস্ততার মধ্যেও বিশেষ দিনটি নিজের মতো করে উদযাপন করেন এই অভিনেত্রী। তবে আনন্দঘন সেই মুহূর্তের মাঝেও তাঁর ব্যক্তিজীবন নিয়ে শুরু হয় জল্পনা।

বিশেষ করে ছেলেকে উদ্দেশ করে তার লেখা, ‘তোমার মাও আমি, বাবাও আমি’। এই কথাটি নতুন করে প্রশ্ন তোলে তার দাম্পত্য সম্পর্ক নিয়ে। বিষয়টি নিয়ে পরবর্তীতে মুখ খুলেছেন অভিনেত্রী।

মানসী জানান, স্বামীর সঙ্গে তার সম্পর্কে বেশ কিছুদিন ধরেই সমস্যা চলছিল। স্বামী-স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ছিল। তবে সন্তানের কথা ভেবে সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন তারা।

তিনি বলেন, ‘আমরা দুজন ভালো বন্ধু। ভুলে গেলে চলবে না, আমরা দুই সন্তানের অভিভাবক। সেই দায়িত্ব থেকে কেউই সরে আসিনি। আমি সিঙ্গেল মাদার নই। আমার মেয়ের পড়াশোনাসহ সবকিছুতেই ওর বাবার অবদান রয়েছে।’

এরপর বিচ্ছেদের প্রসঙ্গ তুলে মানসী বলেন, ‘আমরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটলেও বন্ধুত্বের সম্পর্কটা থাকবে। এখন আমি কাজ নিয়ে ব্যস্ত থাকতে চাই। দুই সন্তানকে নিয়ে ভালো সময় কাটছে।’

 

একুশে সংবাদ/ওজি

Link copied!