AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

গোপন ‘তথ্য’ ফাঁস করলেন পায়েল


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৪৭ পিএম, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

গোপন ‘তথ্য’ ফাঁস করলেন পায়েল

ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ কেয়া পায়েল। নতুন নতুন নাটক নিয়ে নিয়মিত দর্শকদের সামনে হাজির হচ্ছেন। বলা চলে বছরজুড়েই ব্যস্ত থাকেন বিভিন্ন কাজ নিয়ে। অভিনয়ের পাশাপাশি ব্যবসা নিয়ে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।

এদিকে কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব কেয়া পায়েল। প্রায় সময়ই অনেক কিছুই তিনি তার ভক্তদের সঙ্গে শেয়ার করেন। সেই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এক ব্যক্তিগত অভ্যাস শেয়ার করে আলোচনায় এসেছেন ছোট পর্দার এই অভিনেত্রী।

সম্প্রতি তিনি সোশ্যাল মিডিয়ায় ৪৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন। ক্যাপশনে লেখেন, গোপন তথ্য ফাঁস করে দিলাম।

ভিডিওতে দেখা যায়, সামনে বরফ মেশানো পানির একটি পাত্র নিয়ে বসে আছেন অভিনেত্রী।

সেখানে তিনি জানান, অনেকেই নাকি ইদানীং তার ত্বকের উজ্জ্বলতা নিয়ে মন্তব্য করছেন।

পায়েলের কথায়, তার স্কিনের গ্লোর পেছনে একটি কারণ ‘পায়েল বাই পায়েল’ হলেও আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো বরফ পানি ব্যবহার।

ভিডিওতে তিনি বলেন, মুখে বরফ পানি দিলে তার ঘুম কেটে যায় এবং এটি ত্বকের জন্যও ভালো কাজ করে। কথার সঙ্গে সঙ্গে তিনি সেই বরফ পানির পাত্রে মুখ ডুবিয়ে দেখান কীভাবে সকালে ঘুম দূর করেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!