AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ক্যাটরিনার ছেলের জন্য উপহার আলিয়ার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১০:৩৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬

ক্যাটরিনার ছেলের জন্য উপহার আলিয়ার

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফের ঘর আলো করে এসেছে নতুন অতিথি। নভেম্বরে পুত্রসন্তান বিহানের আগমনে এই তারকা যুগলের জীবনে বইছে খুশির জোয়ার। বিহানকে কেন্দ্র করে এখন তাদের পুরো পৃথিবী।

এর মাঝেই বন্ধু ও সহকর্মী আলিয়া ভাটের পক্ষ থেকে এক বিশেষ উপহার পেল ভিকি-ক্যাটরিনার পুত্র। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সেই উপহারের ঝলক শেয়ার করেছেন ক্যাটরিনা।

ছবিতে দেখা যায়, আলিয়ার নিজস্ব ব্র্যান্ড ‘এড-এ-মাম্মা’র পক্ষ থেকে পাঠানো হয়েছে সুন্দর একটি উপহারের বক্স। তাতে রয়েছে প্যাস্টেল নীল রঙের হাতে বোনা একটি কিউট খরগোশ পুতুল এবং একই রঙের নরম ও আরামদায়ক পশমি কম্বল।

উপহারের সঙ্গে ছিল আলিয়ার হাতে লেখা একটি মিষ্টি চিরকুটও। এই সুন্দর শুভেচ্ছার জন্য আলিয়া ও তার সংস্থাকে ধন্যবাদ জানাতে ভোলেননি ক্যাটরিনা। বলিউড পাড়ায় আলিয়া ও ক্যাটরিনার বন্ধুত্ব বহু পুরনো। এক সময় একই জিমে ঘাম ঝরানো থেকে শুরু করে নানা আড্ডায় তাদের দেখা যেত।

যদিও ব্যক্তিগত জীবনের নানা সমীকরণ নিয়ে অতীতে অনেক গুঞ্জন ছড়িয়েছিল, তবে সেই সব জল্পনাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে তাদের বন্ধুত্ব যে এখনো অটুট, এই উপহার তারই প্রমাণ।

উল্লেখ্য, আলিয়া শুধু ক্যাটরিনাকেই নয়, এর আগে কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার কন্যা সারায়ার জন্যও একইভাবে ভালোবাসার উপহার পাঠিয়েছিলেন।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!