AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৯ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভোটের কালির কারণে অজু নিয়ে বিপাকে বর্ষা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:২০ পিএম, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬

ভোটের কালির কারণে অজু নিয়ে বিপাকে বর্ষা

চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন । তবে ভোট দেওয়ার পাঁচ দিন পরও আঙুলে থাকা কালি এখন তাকে ফেলেছে ভিন্ন এক ভাবনায়।

ধর্মীয় অনুশাসন অনুযায়ী অজু ঠিকভাবে হচ্ছে কি না, তা নিয়েই সংশয়ে পড়েছেন এই অভিনেত্রী।

মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করে নিজের উদ্বেগের কথা জানান তিনি।

বর্ষার পোস্ট করা ছবিতে দেখা যায়, বাম হাতের বৃদ্ধাঙ্গুলে এখনো স্পষ্ট ভোটের কালির দাগ রয়ে গেছে। পোস্টের ক্যাপশনে বর্ষা লিখেছেন, ‘ভোটের কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? আজ ৬ দিন।’

পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যে ভক্তরা নানা মতামত ও পরামর্শ দিতে শুরু করেন। কেউ আশ্বস্ত করেছেন, আবার কেউ দিয়েছেন ধর্মীয় ব্যাখ্যা।

এর আগে গত ১২ ফেব্রুয়ারি সকালে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন এই চিত্রনায়িকা। ভোটকেন্দ্র থেকে বেরিয়ে একটি ছবি শেয়ার করে তিনি জানান, ‘আলহামদুলিল্লাহ, আমি ভোট দিয়েছি। আপনিও ভোট দিন আপনার পছন্দের মানুষকে। আমরা যেন ভালো থাকতে পারি, ইনশাআল্লাহ।

 

একুশে সংসদ/ওজি

Link copied!