AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ফরাসি চলচ্চিত্রের অভিনেত্রী ব্রিজিত বার্দো বিদায়


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
১০:৪২ পিএম, ২৮ ডিসেম্বর, ২০২৫

ফরাসি চলচ্চিত্রের অভিনেত্রী ব্রিজিত বার্দো বিদায়

ফরাসি চলচ্চিত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো। বিশ্বজুড়ে যৌন আবেদন, স্বাধীনচেতা নারীত্ব ও অনন্য উপস্থিতির প্রতীক হিসেবে পরিচিত কিংবদন্তি অভিনেত্রী ব্রিজিত বার্দো আর নেই।

রোববার তার নিজস্ব ফাউন্ডেশনের পক্ষ থেকে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

উনিশ শতকের মাঝামাঝি সময়ে ফরাসি সিনেমায় এক বিপ্লব ঘটিয়েছিলেন বার্দো। ১৯৫৬ সালে মুক্তিপ্রাপ্ত আলোচিত সিনেমা ‘অ্যান্ড গড ক্রিয়েটেড উইম্যান’-এ খালি পায়ে মাম্বো নাচের দৃশ্য তাকে রাতারাতি আন্তর্জাতিক খ্যাতির শীর্ষে পৌঁছে দেয়। এলোমেলো চুল, দুর্দমনীয় শরীরী ভাষা আর চোখে চোখ রেখে কথা বলার ভঙ্গিতে তিনি মূলধারার সিনেমায় আগে কখনো না দেখা এক সাহসী নারীত্ব উপস্থাপন করেন। সেখান থেকেই জন্ম নেয় এক বৈশ্বিক আইকন।

মাত্র ২১ বছর বয়সেই তৎকালীন সেন্সরশিপকে চ্যালেঞ্জ করে দর্শকদের মোহিত করেছিলেন বার্দো। তার স্বামী রজার ভাদিম পরিচালিত ওই সিনেমায় খোলামেলা অভিনয় আগের যুগের সংযত নারী চরিত্রগুলোর সঙ্গে স্পষ্ট পার্থক্য তৈরি করে। ফ্রান্সে তিনি পরিচিত হয়ে ওঠেন শুধু ‘বি বি’ নামে।

 

একুশে সংবাদ/ওজি

Link copied!