বাংলাদেশে টেলিভিশনে গানে তালিকাভুক্ত করনের জন্য সারা দেশ থেকে শিল্পী খোঁজার প্রক্রিয়া চলছে। আর এই প্রক্রিয়ার ফাইনাল রাউন্ডে অন্যতম একজন বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন দেশ বরেণ্য সঙ্গীতশিল্পী রুমানা ইসলাম।
রুমানা ইসলাম জানান সারা দেশ থেকে এরমধ্যে বেশকিছু শিল্পীর গান শোনা হয়েছে। তার সঙ্গে বিচারক হিসেবে আরো আছেন কিংবদন্তী সুরকার, সঙ্গীত পরিচালক শেখ সাদী খান ও সঙ্গীত পরিচালক শাহীন সরদার।
রুমানা ইসলাম বলেন, ‘এর আগেও আমি বিভিন্ন রিয়েলিটি শোর বিচারক হিসেবে কাজ করেছি। তবে বিটিভির বিষয়টা একটু অন্যরকম। কারণ বিটিভির শিল্পী খোঁজার প্রক্রিয়াটা আমার কাছে বেশ ভালোলাগে। সারাদেশ থেকে শিল্পীরা নিজেদেরকে বিটিভিতে তালিকাভুক্ত হওয়ার জন্য বেশ আগ্রহ নিয়ে এতে অংশগ্রহণ করে। বলা যায় সবাই বেশ সিরিয়াস। এরমধ্যে আমরা বেশকিছু ভালো শিল্পী পেয়েছি। আমার বিশ্বাসের তাদের চর্চা অব্যাহত থাকলে তারা অবশ্যই আগামীতে ভালো করতে পারবে। একসময় আমিও নতুন ছিলাম। চেষ্টা আর সাধনায় আমি আজকের এই অবস্থানে এসেছি। তো আমার বিশ্বাস, এখন যারা নতুন আছে তারাও একদিন নিজেদের চেষ্টায় অবশ্যই ভালো করতে পারবে।’
এদিকে রুমানা ইসলাম এই স্টেজ মৌসুমেও একটু ব্যস্ত রয়েছেন। এরইমধ্যে অফিসার্স ক্লাবে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন তিনি। মূলত রুমানা ইসলামের কণ্ঠে দেশের গান এবং আধুনিক গানই বেশি শ্রুতিমধুর। রুমানা ইসলামের বাবা খান আতাউর রহমান দেশ বরেণ্য একজন অভিনেতা, পরিচালক, সুরকার, কাহিনীকার। এমন বাবার সন্তান হিসেবে রুমানা ইসলাম সবসময়ই নিজেকে নিয়ে গর্বিত রুমানা ইসলাম।

ছোট্টববেলায় রুমানা ইসলাম সিনেমাতেও অভিনয় করেছিলেন। খান আতাউর রহমান পরিচালিত ‘আপন পর’ সিনেমাতে তিনি প্রথম অভিনয় করেন। রুমানা ইসলামের কন্ঠে সর্বশেষ প্রকাশিত মৌলিক গান হলো জামাল হোসেনের লেখা ‘এখনো শ্রাবণ ঝরায়’। সুর করেছেন উজ্জ্বল সিনহা। দিন যায় কথা থাকে’ সিনেমায় রুমানা ইসলাম প্রথম প্লে-ব্যাক করেন। এই সিনেমায় তার কন্ঠে ‘মায়ের মতো আপন কেহ নাই’,‘ মন মাঝি তোর বৈঠা নেরে আমি আর বাইতে পারলাম না’ গান ধুটি বেশ জনপ্রিয়তা পায়।
একুশে সংবাদ/এসআর



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

