AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আমেরিকায় উড়াল দিলেন অপু বিশ্বাস


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৯:৪৭ পিএম, ৪ মে, ২০২৩

আমেরিকায় উড়াল দিলেন অপু বিশ্বাস

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস। চলচ্চিত্রের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের অতিথি হিসেবে নিয়মিত দেখা মেলে এই নায়িকার। এবার তিনি স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিতে আমেরিকায় উড়াল দিলেন। 

 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসর মেজর রাস্তা ৫ ঘণ্টা বন্ধ করে বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হয়ে থাকে ‘স্বাধীনতা দিবস প্যারেড শো’। ২০০৭ সাল থেকে প্রতিবছরই সেখানের মেজর সড়কে এই আয়োজন হয়ে আসছে। এবার এ অনুষ্ঠানে অতিথি হয়ে উপস্থিত থাকবেন অপু বিশ্বাস। অনুষ্ঠান শেষ করে আগামী ৯ মে তার লস অ্যাঞ্জেলেস ছাড়ার কথা রয়েছে।

 

সেখানকার প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ইউনিটি ফেডারেশন অব বাংলাদেশের (বাফলা) উদ্যোগে দুই দিনব্যাপী এবারও হবে এই স্বাধীনতা যজ্ঞ। এতে জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ছাড়াও বাংলাদেশের জনপ্রিয় তারকারা উপস্থিত থাকবেন বলে জানা যায়। আয়োজনটি উপস্থাপনা করতে যাচ্ছেন চলচ্চিত্র পরিচালক ও সঞ্চালক দেবাশীষ বিশ্বাস।

 

একুশে সংবাদ.কম/র/বি.এস

Link copied!