AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিয়েটা হবে কি না জানি না: অঙ্কুশ


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৮:২১ পিএম, ১২ ফেব্রুয়ারি, ২০২৩

বিয়েটা হবে কি না জানি না: অঙ্কুশ

 ‘বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে, বসন্ত এসে গেছে’.... ক্যালেন্ডার বলছে আজ ফেব্রুয়ারির ১২ তারিখ। মানে প্রেমের মাস বারো দিনে পা দিয়ে ফেলেছে ইতিমধ্যেই। আর ঠিক দুইদিন পরেই ভ্যালেন্টাইন’স ডে। বাঙালির প্রিয় প্রেম দিবসেই কিন্তু ৩৪ বছরে পা দেবেন টলি তারকা অঙ্কুশ হাজরা। প্রেমদিবসের আগের ছ’দিন থেকে শুরু হয়ে ভ্যালেন্টাইন’স উইক। 

 

৭ ফেব্রুয়ারি রোজ ডে, ৮ ফেব্রুয়ারি, ৯ ফেব্রুয়ারি চকোলেট ডে, ১০ ফেব্রুয়ারি টেডি ডে পার করে গতকাল ছিলো প্রমিস ডে। আজ হাগ ডে, তারপরের দিন চুম্বন দিবস এবং ১৪ ফেব্রুয়ারি কাঙ্খিত ভালোবাসা দিবস। প্রমিস ডে অর্থাৎ প্রতিশ্রুতি দেওয়ার দিনেই অঙ্কুশ তার প্রেমিকা ঐন্দ্রিলা সেনকে নিয়ে আদর মাখা আবেগি পোস্ট করলেন ফেসবুকে। যা কার্যত ভাইরাল হয়ে গেল। 

 

টলিপাড়ার অত্যন্ত প্রিয় জুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা। শনিবার অঙ্কুশ ফেসবুকে ঐন্দ্রিলার ঠোঁটে-ঠোঁট রেখে একটি ছবি পোস্ট করেন। নায়িকার জন্য নায়ক লেখেন, কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না। কিন্তু এই ১৪ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড়ো উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।

 

  অঙ্কুশ প্রায়শই ঐন্দ্রিলাকে নিয়ে নানা মজার পোস্ট করে মাতিয়ে দেন সোশ্যাল মিডিয়া। এদিন তিনি সম্পর্কের গভীরতা বুঝিয়ে দেওয়ার সঙ্গেই বলে দেন যে, তার জীবনে ঐন্দ্রিলার চেয়ে বড় উপহার আর কিছু হতে পারে না। বোঝাই যাচ্ছে যে, অঙ্কুশ ‘বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না’ লিখেছেন নিছকই মজা করে। 


অঙ্কুশকে ফেসবুকে ৫.২ মিলিয়ন মানুষ ফলো করেন। ঐন্দ্রিলাকে করেন ৫.৮ মিলিয়ন মানুষ। প্রতিবেদন লেখার সময় পর্যন্ত এই পোস্টটি ৪৫ হাজারেরও বেশি মানুষের রিয়াক্ট পেয়েছে। লাইক-লাভ এবং হাহা মিলিয়েই। ২৭০০ মানুষ এই লাভবার্ডকে নিয়ে তাদের যা বক্তব্য, তা বলেছেন। শেয়ার করেছেন ১৪৮ জন।

 

একুশে সংবাদ.কম/ড.ব/বি.এস

Link copied!