AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৪৩ বছরেও রাইমার ফিটনেস ধরে রাখার রহস্য


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:২৪ পিএম, ১১ ফেব্রুয়ারি, ২০২৩

৪৩ বছরেও রাইমার ফিটনেস ধরে রাখার রহস্য

টালিউড অভিনেত্রী রাইমা সেন সামাজিক মাধ্যমে খুবই সক্রিয় থাকেন। প্রায়শই নতুন ফটোশ্যুটের ঝলক সবার সঙ্গে শেয়ার করেন তিনি। স্টাইল ও ফিটনেসের জন্য আলোচনায় থাকেন রাইমা। ৪৩ বছর বয়সী এ নায়িকা কীভাবে নিজেকে এতটা ফিট রেখেছেন? আসুন জেনে নিই। 

 

বাংলা সিনেমার মহানায়িকা সুচিত্রা সেনের নাতনী রাইমার বাঙালি খাবারই পছন্দ। তাই অন্যান্য খাবারের সঙ্গে বাঙালি খাবারও খান তিনি। তবে ফিটনেসে কোনো প্রভাব পড়ে না।

 

শরীরচর্চার মধ্যে রাইমা নিয়মিত যোগ ব্যায়াম করেন। এছাড়াও কার্ডিও এবং ওয়েট লিফটিংয়ের মতো ব্যায়ামের মাধ্যমে মেদ ঝরান তিনি। 

 

রাইমা একটি সাক্ষাৎকারে বলেছিলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ওজন কমানো উচিত নয়, কারণ এটি ত্বকের উজ্জ্বলতা নষ্ট করে। ফিট থাকার জন্য ওজনের ভারসাম্য বজায় রাখা জরুরি।

 

শরীরের গঠন ও প্রয়োজন অনুযায়ী ব্যায়াম করার পরামর্শ দিয়েছিলেন রাইমা সেন। একই সঙ্গে অনেকটা ভারী খাবার খাওয়ার পরিবর্তে, স্বাস্থ্যকর খাবার খান তিনি।

 

সপ্তাহের ৫ দিন কড়া ডায়েট মেনে চললেও, দু‍‍`দিন শরীরকে বিশ্রাম দেন তিনি। অর্থাৎ সপ্তাহের ২ দিন রাইমা সেনের ‘চিট ডে’ থাকে। 

 

ইন্ডিয়ান হোক কিংবা ওয়েস্টার্ন সবেতেই বারবার নজর কাড়েন রাইমা। আর ফ্যানরা ভরিয়ে দেন ভার্চুয়াল ভালোবাসায়। বোল্ড লুকে অন্যান্যদের টেক্কা দিতে যথেষ্ট পারদর্শী তিনি। বিভিন্ন সময় তার লাস্যময়ী ছবি রীতিমতো আগুন ধরিয়েছে নেট পাড়ায়। 

 

কিছুদিন আগেই স্ট্রিমিং শুরু হয়েছে তাঁর অভিনীত বাংলা ওয়েব সিরিজ ‘রক্তকরবী’। এই সিরিজে রাইমা ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন বিক্রম চট্টোপাধ্যায়।

একুশে সংবাদ.কম/ঢা/বি.এস

Link copied!