বছরের শেষ দিন হঠাৎ করেই বোমা ফাটালেন ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরীমণি। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে নিজের ফেসবুক আইডি থেকে এক পোস্টে পরীমণি লেখেন, রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম।
সেখানে ডিভোর্সের বিষয়ে খোলাখুলি কিছু না বললেও এমন পোস্টের পর সেই গুঞ্জনের পালে নতুন হাওয়া লেগেছে। গভীর রাতে পরীমণির এমন স্ট্যাটাসের পর তাকে সান্ত্বনা দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন অভিনেত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহ। পোস্টটি পরীমণিকে ট্যাগ করেছেন তিনি।
অভিনেত্রী সুবাহ বলেন, আল্লাহ স্পষ্ট ভাষায় কুরআনে লিখেছেন বিয়ে এবং তালাকের কথা। এজন্য সুরা তালাক ও নাযিল করেছেন। তাই একজন মানুষ হয়ে আর একজন মানুষের বিচ্ছেদ বা তালাকের কথা শুনে মজা নেয়ার কিছু নাই। নিজের পরিবারের দিকে তাকিয়ে দেখুন কারো না কারো বিচ্ছেদ বা তালাক হয়েছে।
তিনি আরও লেখেন, যে অন্যের পিঠ পিছে, গীবত করে সে তার মৃত ভাইয়ের গোশত খাওয়ার মত পাপ করে থাকে। আল্লাহ এই পরনিন্দা পরচর্চাকারীদের যেন হেদায়েত দান করেন আর বোঝার তৌফিক দান করে আমিন।
প্রসঙ্গত, ‘গুণিন’ সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্কে জড়ান পরীমণি ও শরিফুল রাজ। এরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। শরীফুল রাজ ও পরীমণির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। গত ১০ আগস্ট রাজ-পরীর সংসারে আসে এক পুত্রসন্তান। যার নাম রাখা হয় শাহেম মুহাম্মদ রাজ্য।
একুশে সংবাদ/ফেস/এসএপি



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

