AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান মাতাবেন নোরা ফাতেহি


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৫৭ এএম, ১৮ ডিসেম্বর, ২০২২

বিশ্বকাপের সমাপ্তি অনুষ্ঠান মাতাবেন নোরা ফাতেহি

কাতারে ফিফা বিশ্বকাপ ২০২২ আসরের সমাপনী অনুষ্ঠানে নাচবেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি; আর তার সঙ্গী হবেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল। ‘লাইট দ্য স্কাই’ গানের সঙ্গে নাচবেন তারা।

 

ইতোমধ্যে বলিউডে বহু সিনেমায় আইটেম গানের সঙ্গে নাচ করেছেন নোরা। তবে ফুটবল বিশ্বকাপের মতো বড় আসরে নোরার নাচের সুযোগ কেবল তার জন্য নয়, ভারতীয়দের জন্যও একটি চমক।

 

ফিফার বিবৃতি অনুযায়ী, রোববার বিশ্বকাপ ২০২২ আসরের ফাইনাল ম্যাচ শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে। তার অন্তত দেড় ঘণ্টা আগে, অর্থাৎ বিকেল ৪.৩০টের মধ্যে স্টেডিয়ামের দর্শকদের আসন গ্রহণ করতে বলা হয়েছে। সেই সঙ্গে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, এমন জমকালো অনুষ্ঠান করা হবে, যা সারা জীবন মনে থেকে যাবে সমর্থকদের।

 

ঠিক কখন থেকে সমাপ্তি অনুষ্ঠান শুরু হবে এবং কতক্ষণ চলবে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি; তবে কারা অংশগ্রহণ করবে, সেই তালিকা প্রকাশ করেছে ফিফা। ‘আ নাইট টু রিমেম্বার’ নামে একটি গানের সংকলন চলবে, যেখানে এই বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিওচিত্র দেখানো হবে।

 

অনুষ্ঠানে বিশ্বকাপের থিম সং ‘হায়া হায়া’ গাইবেন আমেরিকার গায়ক ডেভিডো এবং আইশা। তারপর বিশ্বকাপের আর একটি গান ‘আর্বো’ গাইবেন ওজুনা এবং গিমস।


একুশে সংবাদ.কম/ঢা/সা’দ

Link copied!