AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নিখোঁজের দু’দিন পর ফ্ল্যাট থেকে প্রযোজকের মরদেহ উদ্ধার


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
১১:৪৫ এএম, ৭ ডিসেম্বর, ২০২২

নিখোঁজের দু’দিন পর ফ্ল্যাট থেকে প্রযোজকের মরদেহ উদ্ধার

দক্ষিণী সিনেমার প্রযোজক জেসন জোসেফের মরদেহ উদ্ধার করা হয়েছে ফ্ল্যাট থেকে। তার বয়স হয়েছিল ৪৪ বছর।

 

সোমবার (৫ ডিসেম্বর) পানামপিলি নগরের কাছে ফ্ল্যাটে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশে অবস্থানরত পরিবারের সদস্যরা গত দুই দিন প্রযোজকের কোনো খোঁজ না পাওয়ায় তারা বাসিন্দা সমিতির সঙ্গে যোগাযোগ করেন। পরে সমিতির সদস্যরা বিষয়টি পুলিশকে জানায়।

 

পুলিশ জানিয়েছে, আমাদের সন্ধ্যার দিকে জানানো হয়েছিল। মরদেহ উদ্ধার করে হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে এবং ময়নাতদন্তের পরে মৃত্যুর কারণ জানা যাবে।

 

এছাড়া পুলিশ ধারণা করছে, তাদের খবর দেয়ার ২৪ ঘণ্টা আগেই মৃত্যু হয়েছে প্রযোজকের।

 

জেসন জোসেফ কুঞ্চাকো বোবন অভিনীত ‘জমনপ্যারি’ এবং ‘লাভা কুশা’সহ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন।

 

একুশে সংবাদ/স.প্র/পলাশ

Link copied!