AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫, ২৫ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভাইজানের জীবন নিয়ে সিনেমা, বিশেষ ভূমিকায় ঘনিষ্ঠ নারী


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৩৩ পিএম, ২৭ নভেম্বর, ২০২২

ভাইজানের জীবন নিয়ে সিনেমা, বিশেষ ভূমিকায় ঘনিষ্ঠ নারী

বলিউডের অ্যতম বড় তারকা তিনি। তবে শুধু অভিনেতা হিসাবে নন, প্রযোজক হিসাবেও বলিউডের সঙ্গে যুক্ত থেকেছেন সালমান খান। এর বাইরে আছে নিজস্ব ফ্যাশন ব্র্যান্ডও। বলিউডের ভাইজান সালমান খানের জীবন নিয়ে এবার ছবি। কী ভাবছেন, কে থাকছেন সালমান খানের ভূমিকায়?

 

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সালমানের জীবন নিয়ে একটি সিনেমা তৈরি হতে চলেছে। বানাচ্ছে আবার বিদেশি প্রযোজনা সংস্থা। কে অভিনয় করবেন সালমানের ভূমিকায়? না, তার কোনো প্রয়োজন নেই। কারণ এটি হতে চলেছে এই ডকুমেন্টারি বা তথ্যচিত্র। ফলে কাউকে সালমানের ভূমিকায় অভিনয় করতে হবে না। মেগাস্টারকেই দেখা যাবে এই ছবিতে।

 

তবে চমক আছে অন্যত্র। ছবিটির অনেকখানি অংশের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন নাকি সালমান খানের ঘনিষ্ঠ এক নারী। ঠিক সঞ্চালনা না বলে, বলা ভালো, তার চোখ দিয়ে সালমানের জীবনকে দেখা হবে এই তথ্যচিত্রের কিছুটা অংশ জুড়ে। কে তিনি?

 

সালমান খানের সঙ্গে এক সময়ে এই মডেল-অভিনেত্রীর সম্পর্কের গুজব রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছিল বলিউডের অন্দরে। যদিও দু’জনের কেউই সে কথা কখনো স্বীকার করেননি। তবে বিষয়টি ফিশফিশের স্তরই থেকে গিয়েছে। এই মডেল-অভিনেত্রী হলেন লুলিয়া ভান্তুর। প্রযোজনা সংস্থার তরফে নাকি তাকে এই তথ্যচিত্রে বিশেষ ভূমিকা পালন করতে অনুরোধ করা হয়েছিল। তিনি নাকি রাজি হয়েছেন তাতে।

 

কবে এই তথ্যচিত্রের কাজ শুরু হবে, কবে এটি দেখা যাবে, তা এখনো জানা যায়নি। তবে খুব বেশি দেরি নেই, তেমনই আভাস দেওয়া হয়েছে।

 

এর মধ্যে সালমান অভিনীত টাইগার সিরিজের পরের পর্ব মুক্তির অপেক্ষায় রয়েছে। তারই মধ্যে ভাইজানের অনুরাগীদের জন্য এসে গেল তথ্যচিত্রের ভালো খবরটিও।

 

একুশে সংবাদ/পলাশ

Link copied!