AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

অজয়ের হাতের ছোঁয়া না থাকলে এই পদ খেতেই পারেন না কাজল


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৫:১১ পিএম, ২৭ নভেম্বর, ২০২২

অজয়ের হাতের ছোঁয়া না থাকলে এই পদ খেতেই পারেন না কাজল

‘দৃশ্যম ২’-এর সফল নায়ক শুধু নন, হেঁসেল সামলাতেও পারদর্শী অজয় দেবগন। তবে তাঁর এই প্রতিভার কথা অজানাই থেকে যেত, যদি না বলে ফেলতেন কাজল! সম্প্রতি এক রিয়্যালিটি শো-র মঞ্চে স্বামীর রান্নার গুণগান করলেন নায়িকা। কাজলের প্রিয় পদ রান্নাতেও নাকি ওস্তাদ অজয়। মনে করতেই জিভে জল ‘ফানা’ অভিনেত্রীর। বললেন, “অবিশ্বাস্য মনে হলেও সত্যি। অজয়ের রান্নার হাত চমৎকার। কিছু রাঁধুনি হয় না, যারা যাতে হাত দেন সোনা ফলে। অজয় সে রকমই এক জন। যা-ই রাঁধুক দারুণ স্বাদ হয়।’’

 

এর পরই কাজল জানান তাঁর প্রিয় পদ খিচুড়ি। তবে অজয়ের হাতে ছাড়া খেতেই পারেন না। গর্বের সঙ্গে জানালেন, খিচুড়িটা সেরা রাঁধেন স্বামীই। তবে উপকরণে যে কী দেন, সেটা নাকি গোপন রাখতেই ভালবাসেন অজয়।কাজলের কথায়, “রান্না করতে ভালবাসে অজয়। কিন্তু রান্নাঘরে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। কোনও দিন রেসিপি শেয়ার করে না। খিচুড়িতে যে কী দেয় তা-ও জানি না। কিন্তু যখন তৈরি আমার জন্য, অসাধারণ লাগে!”

একুশে সংবাদ/ আ.বা/ রখ

 

 

Link copied!