AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জিম থেকে মারকাটারি লুকে বেরোলেন মালাইকা


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০১:২২ পিএম, ২০ নভেম্বর, ২০২২

জিম থেকে মারকাটারি লুকে বেরোলেন মালাইকা

মালাইকা অরোরা যথেষ্ট ফিটনেস সচেতন। প্রায়ই জিমে ওয়ার্কআউট করতে যাওয়ার সময় পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন তিনি। এমনকি সোশ্যাল মিডিয়ায় তাঁর বিভিন্ন ওয়ার্কআউট ভিডিও শেয়ার করেন মালাইকা। সম্প্রতি আবারও জিম থেকে ওয়ার্কআউট করে বেরোনোর সময় ক্যামেরাবন্দি হলেন মালাইকা।

 

এদিন মালাইকার পরনে ছিল প‍্যাস্টেল সবুজ রঙের ডিপ নেক ট‍্যাঙ্ক টপ যার মাধ্যমে দৃশ্যমান হচ্ছিল তাঁর ক্লিভেজ। এই টপের সাথে মালাইকা পরেছিলেন হালকা সবুজ রঙের শর্ট। পায়ে ছিল গোলাপি রঙের ফ্ল্যাট স্যান্ডাল।

 

বরাবরের মতোই হাতে ছিল জলের বোতল। চুল খোলা রেখেছিলেন মালাইকা। কোনো মেকআপ করেননি তিনি। জিম থেকে বাড়ির পথে মালাইকাকে ধাওয়া করেছিলেন পাপারাৎজিদের একাংশ।

 

তাঁদের হাত নেড়ে বাড়ির ভিতরে চলে যান মালাইকা। এই ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে নেটিজেনদের একাংশ বলছেন, মালাইকা প্রমাণ করেছেন, বয়স শুধুমাত্র একটি সংখ্যা ছাড়া আর কিছুই নয়।

 

কিছুদিন আগে মালাইকা নিজের কয়েকটি ছবি শেয়ার করে লিখেছিলেন, তিনি ‘হ্যাঁ’ বলেছেন। এরপর থেকেই তাঁর সাথে অর্জুন কাপুর-এর বিয়ের জল্পনা বলিউডে দানা বাঁধতে শুরু করেছিল।

 

কিন্তু পরমুহূর্তেই সব জল্পনার অবসান ঘটিয়ে মালাইকা জানিয়েছেন, ডিজনি প্লাস হটস্টার ওটিটিতে আসতে চলেছে তাঁর নতুন শো ‘মুভিং ইন উইথ মালাইকা’। আগামী ৫ নভেম্বর থেকে স্ট্রিম হবে এই শো। মালাইকা জানিয়েছেন, এর আগে তাঁকে এই ধরনের ভাবমূর্তিতে কেউ দেখেননি।

একুশে সংবাদ/ ক.প্র/ রখ

 

 

 

 

Link copied!