AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

হোটেলে গেলে শুধু দিয়া মির্জা ক্যামেরা খোঁজেন কেন?


Ekushey Sangbad
বিনোদন ডেস্ক
০৭:৩০ পিএম, ৭ নভেম্বর, ২০২২

হোটেলে গেলে শুধু দিয়া মির্জা ক্যামেরা খোঁজেন কেন?

ডিজিটাল মিডিয়ার যুগে তারকারা যেন সদা লেন্সবন্দি। সারা ক্ষণই তাঁদের পিছনে তাড়া করেছে ক্যামেরা। সম্প্রতি অস্ট্রেলিয়া সফরে গিয়ে বিরাট কোহলির হোটেলের ঘরের ছবি প্রকাশ্যে আসায় বেজায় চটেছিলেন অনুষ্কা শর্মা। সেই ঘটনায় ক্ষুব্ধ হন বিরাট কোহলিও। এমনই এক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন দিয়া মির্জা, প্রায় এক দশক আগে। তার পর থেকে কোনও হোটেলে গেলে খুঁটিয়ে সেই ঘর পর্যবেক্ষণ করে নেন দিয়া। সেই ঘরে কোনও লুকোনো ক্যামেরা রয়েছে কি না, সেই বিষয়ে দারুণ সর্তক অভিনেত্রী। কিন্তু কী এমন হয়েছিল দিয়ার সঙ্গে, যার ফলে এতটা সজাগ অভিনেত্রী?

 

২০০১ সালে ‘রেহনা হ্যায় তেরে দিল মেঁ’ ছবিটি দিয়ে বলিউডে অভিষেক হয় দিয়া মির্জার। এই ইন্ডাস্ট্রিতে দু’দশক পার করে ফেলেছেন তিনি। কিন্তু কেরিয়ারের শুরুর দিকে হোটেলের বাথরুমে তাঁর স্নান করার ভিডিয়ো ছড়িয়ে পড়ে। যার ফলে ভোগান্তি পোহাতে হয় অভিনেত্রীকে। তার পর থেকে অসম্ভব সচেতন হয়ে পড়েন তিনি। দিয়া এক সক্ষাৎকারে বলেন, ‘‘বাইরে কোথাও গেলে ভীষণ সর্তক থাকি আমি।’’

 

দিন কয়েক আগে অনুষ্কা শর্মাও বেশ রেগে গিয়ে বলেন, ‘‘অনুরাগীরা মাঝেমাঝে তারকাদের ব্যক্তিগত পরিসরে ঢোকার চেষ্টা করেন, সেটা খুবই খারাপ।’’ অনুষ্কা আরও বলেন, ‘‘অনেকেই ভাবেন, হয়তো তারকাদেরই কেবল এমন সমস্যার মুখে পড়তে হয়। আমি তাঁদের জিজ্ঞেস করতে চাই,‌ তাঁদের শোওয়ার ঘরে এমনটা হলে কী করবেন?’’

একুশে সংবাদ/ আ.বা/ রখ

Link copied!