AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১০ জুন, ২০২৬,

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
১১:৩৫ এএম, ১৫ এপ্রিল, ২০২৬

এসএসসি পরীক্ষার নীতিমালা প্রকাশ, মানতে হবে যেসব নিয়ম

আগামী ২১ এপ্রিল শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা। এ উপলক্ষে পরীক্ষা পরিচালনাসংক্রান্ত পূর্ণাঙ্গ নীতিমালা প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নীতিমালায় পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলা, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা, নকলের শাস্তি এবং ফলাফল প্রকাশের নির্দেশনা বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, উপস্থিতির স্বাক্ষরলিপিতে পরীক্ষার্থীদের সঠিক বিষয় উল্লেখ করে স্বাক্ষর করতে হবে। কোনো পরীক্ষার্থী অনুপস্থিত বা বহিষ্কৃত হলে তা লাল কালিতে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে। এ ক্ষেত্রে কোনো ভুল হলে সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পরীক্ষার সময় কোনো প্রশ্ন থাকলে পরীক্ষার্থী নিজ আসনে দাঁড়িয়ে থাকবে, তবে আসন ত্যাগ করতে পারবে না। কক্ষ ত্যাগ বা অপ্রয়োজনীয় নড়াচড়া কঠোরভাবে নিষিদ্ধ।

কক্ষ প্রত্যবেক্ষকদের সার্বক্ষণিক সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং পরীক্ষার শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে। পরীক্ষা চলাকালে তারা অনুমতি ছাড়া কক্ষ ত্যাগ করতে পারবেন না এবং পরীক্ষার্থীদের সঙ্গে প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না।

কোনো বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে কেন্দ্রসচিব বা হল সুপারকে জানাতে হবে।

পরীক্ষা শেষে প্রত্যেক পরীক্ষার্থীর উত্তরপত্র সংগ্রহ নিশ্চিত করতে হবে। কোনো শিক্ষার্থী যেন উত্তরপত্র জমা না দিয়ে কক্ষ ত্যাগ না করে, সে বিষয়ে বিশেষ নজর রাখতে হবে। উত্তরপত্র সংগ্রহের পর তা স্বাক্ষরপত্রের সঙ্গে মিলিয়ে যাচাই করতে হবে।

নীতিমালায় আরও উল্লেখ করা হয়েছে, বহিষ্কৃত পরীক্ষার্থীর উত্তরপত্রের কভার কোনো অবস্থাতেই ছেঁড়া যাবে না।

এসএসসি পরীক্ষাকে সুষ্ঠু, নকলমুক্ত ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণের ওপর জোর দেওয়া হয়েছে।


একুশে সংবাদ/যাবিদ

Link copied!