AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আইইবি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম ফলক উন্মোচন


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৪:০৭ পিএম, ১৪ জানুয়ারি, ২০২৩

আইইবি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম ফলক উন্মোচন

পেশাজীবীদের জাতীয় প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)‍‍`র উদ্যোগে মুন্সিগঞ্জ গজারিয়ায় আইইবি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (প্রস্তাবিত) এর স্থায়ী ক্যাম্পাসে আইইবির নির্বাহী কমিটির উপস্থিতিতে নাম ফলক উন্মোচন করা হয়।

 

শনিবার (১৪ জানুয়ারি) সকাল ১১ টায় নাম ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইইবির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি প্রকৌশলী মোঃ নূরুল হুদা, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন শীবলু।

 

সহ-সভাপতি প্রকৌশলী এস এম মঞ্জুরুল হক মঞ্জু, প্রকৌশলী মোঃ নুরুজ্জামান, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন, প্রকৌশলী খন্দকার মঞ্জুর মোর্শেদ, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী রনক আহসান, প্রকৌশলী শেখ তাজুল ইসলাম তুহিন, প্রকৌশলী আবুল কালাম হাজারীসহ কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যবৃন্দ।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির সাবেক সভাপতি অধ্যাপক প্রকৌশলী ড. এম শামীম জেড বসুনিয়া, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সবুর, সাবেক সভাপতি প্রকৌশলী কবির আহমেদ ভূঁইয়াসহ প্রস্তাবিত আইইবি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কর্মকর্তাবৃন্দ৷

 

উল্লেখ্য যে, বাংলাদেশের প্রকৌশল ও প্রযুক্তি শিক্ষার প্রসার করার লক্ষ্যে আইইবি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদনের আবেদন শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে৷

 

একুশে সংবাদ/এসএপি

Link copied!