AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ২৭ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

১৩ বছর পর ফিরছে বৃত্তি পরীক্ষা


Ekushey Sangbad
একুশে সংবাদ ডেস্ক
০৪:৩৬ পিএম, ৩ ডিসেম্বর, ২০২২

১৩ বছর পর ফিরছে বৃত্তি পরীক্ষা

পঞ্চম শ্রেণির শিক্ষা সমাপনী পরীক্ষা বাতিল হওয়ায় প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২৮ নভেম্বর এক আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

 

শনিবার (৩ ডিসেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) মো. মুহিবুর রহমান গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

প্রাথমিক শিক্ষা অধিদফতর সূত্রে জানা গেছে, এ পরীক্ষা চলতি মাসের শেষ সপ্তাহে নেয়া হবে। তবে সব শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবে না। কেবল বিদ্যালয়ের বাছাই করা ১০ শতাংশ শিক্ষার্থী অংশ নেবে পরীক্ষায়। এজন্য মোট শিক্ষার্থীর ১০ শতাংশ হিসাব করে কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করে ৬ ডিসেম্বরের মধ্যে তথ্য পাঠাতে জেলা শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলা সদরে নেওয়া হবে পরীক্ষা।

 

২০০৯ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষা চালুর পর এর ভিত্তিতেই বৃত্তি দেওয়া শুরু হয়। এর আগে শিক্ষার্থীদের পৃথক বৃত্তি পরীক্ষায় বসতে হতো। কিন্তু গত দুই বছর পিইসি পরীক্ষা হয়নি। ফলে বন্ধ হয়ে যায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি।

 

সরকার ঘোষণা করেছে, এ দুই পরীক্ষা আর হবে না। এতে আগের পদ্ধতিতে ফিরে গেল প্রাথমিক শিক্ষা অধিদফতর। চলতি বছর থেকে এ পরীক্ষা আবার শুরু হলো।

 

একুশে সংবাদ/চ্যা/পলাশ

Link copied!