শিক্ষাকে আনন্দময় করতে নবম শ্রেণিতে বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য বিভাগ থাকবে না। শুধু জ্ঞান নয়, এর সাথে দক্ষতা অর্জনই মূলত নতুন কারিকুলামের লক্ষ্য। সেটি বাস্তবায়নেই আমাদের আগামী দিনের পথচলা।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন কারিকুলাম উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ তথ্য জানিয়েছেন। এদিন নতুন কারিকুলামের পাইলটিংয়ের জন্য নির্বাচিত ৬২টি শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ শ্রেণির জন্য নির্ধারিত পাঠ্যপুস্তক বিতরণ করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, নতুন কারিকুলাম এখন পাইলটিং চলবে। ৬২ শিক্ষাপ্রতিষ্ঠানে এটি বাস্তবায়িত হবে। এতে সফল হতে পারলে ২০২৩ সাল থেকে প্রাথমিকভাবে ষষ্ঠ ও সপ্তম শ্রেণি থেকে বাস্তবায়ন করবো। ২০২৪ সালে অষ্টম ও নবম শ্রেণিতে এটি বাস্তবায়িত হবে।
সে হিসাবে ২০২৪ সাল থেকে আর আর্টস, কমার্স, সায়েন্স বিভাগ থাকছে না।’
শিক্ষামন্ত্রী আরো বলেন, ২০২৩ সাল থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকবে দু’দিন। অর্থাৎ, শুক্র ও শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
একুশে সংবাদ/এসএম



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

