AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু কাল


Ekushey Sangbad
হুমায়ুন কবির, ঢাকা কলেজ
০৫:৩৭ পিএম, ৪ নভেম্বর, ২০২১

সাত কলেজের ভর্তি পরীক্ষা শুরু কাল

ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২০-২০২১ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে কাল শুক্রবার ( ৫ নভেম্বর)। বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়াও আগামী ৬ নভেম্বর বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ও ১৩ নভেম্বর কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিটি ইউনিটে এবার মোট ১২০ নম্বরের ভর্তি পরীক্ষা হবে। সেখানে মূল পরীক্ষায় (বহুনির্বাচনী) ১০০ এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে মোট ২০ নম্বর থাকবে।

এই বছর সাত কলেজে ২৬ হাজার ১৬০ টি আসনের বিপরীতে আবেদন পড়েছে মোট ৯৫ হাজার ৬২২ টি। সেক্ষেত্রে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩ দশমিক ৬৬ জন।

বিজ্ঞান ইউনিটে ৬৫০০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৪১০৯৪টি। এই ইউনিটে প্রতি আসনের বিপরীতে লড়বে ৬ দশমিক ৩২ জন। বাণিজ্য ইউনিটে ৫৩১০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ২৩৭০০ টি। প্রতি আসনের বিপরীতে লড়বে ৪ দশমিক ৪৬ জন। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ১৪৩৫০ আসনের বিপরীতে আবেদন পড়েছে ৩০৮২৮ টি। প্রতি আসনের বিপরীতে লড়বে ২ দশমিক ১৫ জন।

একুশে সংবাদ/এমএম/এএমটি

Link copied!